জানাযা
২১/৩৪. অধ্যায়ঃ
কাফনের বর্ণনা
সুনানে আবু দাউদ
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ حَنْبَلٍ، حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، عَنْ هِشَامٍ، قَالَ أَخْبَرَنِي أَبِي، أَخْبَرَتْنِي عَائِشَةُ، قَالَتْ كُفِّنَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فِي ثَلاَثَةِ أَثْوَابٍ يَمَانِيَةٍ بِيضٍ لَيْسَ فِيهَا قَمِيصٌ وَلاَ عِمَامَةٌ .
বর্ণনাকারী আয়িশাহ (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ)-কে (তাঁর ইন্তেকালের পর) ইয়ামানের তৈরি তিনটি সাদা কাপড়ে কাফন দেওয়া হয়েছিল। কাফনে কোনো কামিস ও পাগড়ি ছিল না।
সহীহঃ ইবনু মাজাহ (১৪৬৯)।