পবিত্রতা অর্জন

১/১২৩. অধ্যায়ঃ

হায়িয থেকে পবিত্র হওয়ার গোসলের নিয়ম

সুনানে আবু দাউদ

حَدَّثَنَا مُسَدَّدُ بْنُ مُسَرْهَدٍ، أَخْبَرَنَا أَبُو عَوَانَةَ، عَنْ إِبْرَاهِيمَ بْنِ مُهَاجِرٍ، عَنْ صَفِيَّةَ بِنْتِ شَيْبَةَ، عَنْ عَائِشَةَ، أَنَّهَا ذَكَرَتْ نِسَاءَ الأَنْصَارِ فَأَثْنَتْ عَلَيْهِنَّ وَقَالَتْ لَهُنَّ مَعْرُوفًا وَقَالَتْ دَخَلَتِ امْرَأَةٌ مِنْهُنَّ عَلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَذَكَرَ مَعْنَاهُ إِلاَّ أَنَّهُ قَالَ ‏ "‏ فِرْصَةً مُمَسَّكَةً ‏"‏ ‏.‏ قَالَ مُسَدَّدٌ كَانَ أَبُو عَوَانَةَ يَقُولُ فِرْصَةً وَكَانَ أَبُو الأَحْوَصِ يَقُولُ قَرْصَةً ‏.‏

বর্ণনাকারী আয়িশাহ্ (রাঃ)

তিনি আনসার মহিলাদের সম্পর্কে আলোচনা করলেন এবং তাঁদের উত্তম প্রশংসা করলেন। তাঁদের এক মহিলা রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট আসল ….. এরপর আবু আওয়ানার উপরোক্ত হাদিসের অনুরূপ বর্ণনা করেন। তাতে ‘সুগন্ধি মিশ্রিত কাপড়’ কথাটি উল্লেখ রয়েছে। মুসাদ্দাদ বলেন, আবু আওয়ানা ‘কাপড়ের টুকরা’ উল্লেখ করেছেন। আর আবুল আহওয়াস ‘সামান্য কাপড়ের’ কথা উল্লেখ করেছেন।

হাসান সহীহঃ মুসলিম।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18