জানাযা
২১/৩১. অধ্যায়ঃ
শহীদকে গোসল দিবে কিনা?
সুনানে আবু দাউদ
حَدَّثَنَا عَبَّاسٌ الْعَنْبَرِيُّ، حَدَّثَنَا عُثْمَانُ بْنُ عُمَرَ، حَدَّثَنَا أُسَامَةُ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ أَنَسٍ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم مَرَّ بِحَمْزَةَ وَقَدْ مُثِّلَ بِهِ وَلَمْ يُصَلِّ عَلَى أَحَدٍ مِنَ الشُّهَدَاءِ غَيْرِهِ .
বর্ণনাকারী আনাস (রাঃ)
নবী (ﷺ) হামজা (রাঃ) এর লাশের পাশ দিয়ে অতিক্রমকালে দেখলেন, তার মৃতদেহ বিকৃত করা হয়েছে। তিনি হামজা (রাঃ) ছাড়া অন্য কোন শহীদের জানাজা পড়েননি।