জানাযা
২১/১৯. অধ্যায়ঃ
মৃত্যুপথযাত্রীর সামনে যে ধরনের কথা বলা উচিত
সুনানে আবু দাউদ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ كَثِيرٍ، أَخْبَرَنَا سُفْيَانُ، عَنِ الأَعْمَشِ، عَنْ أَبِي وَائِلٍ، عَنْ أُمِّ سَلَمَةَ، قَالَتْ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " إِذَا حَضَرْتُمُ الْمَيِّتَ فَقُولُوا خَيْرًا فَإِنَّ الْمَلاَئِكَةَ يُؤَمِّنُونَ عَلَى مَا تَقُولُونَ " . فَلَمَّا مَاتَ أَبُو سَلَمَةَ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ مَا أَقُولُ قَالَ " قُولِي اللَّهُمَّ اغْفِرْ لَهُ وَأَعْقِبْنَا عُقْبَى صَالِحَةً " . قَالَتْ فَأَعْقَبَنِي اللَّهُ تَعَالَى بِهِ مُحَمَّدًا صلى الله عليه وسلم .
বর্ণনাকারী উম্মু সালামাহ (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: তোমরা কোন মৃত্যুপথযাত্রী ব্যক্তির কাছে উপস্থিত হলে উত্তম কথা বলবে। কেননা কথার সাথে ফেরেশতা আমীন আমীন বলেন। আবু সালমা (রাঃ) মারা গেলে আমি বললাম, হে আল্লাহর রাসূল! আমি কী বলব? তিনি বললেন: তুমি বলো, “হে আল্লাহ! আপনি তাকে ক্ষমা করুন এবং আমাদেরকে কল্যাণকর পরিণতি দান করুন।” উম্মু সালমা (রাঃ) বলেন, এ দোয়ার বদৌলতে মহান আল্লাহ আমার কল্যাণময় পরিণতি দান করলেন মুহাম্মাদ (ﷺ)-কে (তাঁর সাথে বিবাহ হয়)।
সহীহঃ ইবনু মাজাহ (১৪৪৭)।