জানাযা
২১/১৪. অধ্যায়ঃ
আকস্মিক মৃত্যু
সুনানে আবু দাউদ
حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَحْيَى، عَنْ شُعْبَةَ، عَنْ مَنْصُورٍ، عَنْ تَمِيمِ بْنِ سَلَمَةَ، أَوْ سَعْدِ بْنِ عُبَيْدَةَ عَنْ عُبَيْدِ بْنِ خَالِدٍ السُّلَمِيِّ، - رَجُلٍ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ مَرَّةً عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم ثُمَّ قَالَ مَرَّةً عَنْ عُبَيْدٍ - قَالَ " مَوْتُ الْفَجْأَةِ أَخْذَةُ أَسَفٍ " .
বর্ণনাকারী বনু সুলাইমের ‘উবাইদ ইবনু খালিদ (রাঃ)
তিনি নবী (ﷺ) এর অন্যতম সাহাবী ছিলেন। অধস্তন বর্ণনাকারী মুসাদ্দাদ এটি কখনো নবী (ﷺ) এর মারফূ হাদীসরূপে আবার কখনো উবাইদ ইবন খালিদ এর কাছ থেকে মওকুফ হাদীস হিসেবে বর্ণনা করেছেন। তিনি (ﷺ) বলেছেনঃ আকস্মিক মৃত্যু আযাবের দ্বারা গ্রেপ্তারস্বরূপ।
সহীহঃ মিশকাত (১৬১১)।