ফারায়েজ (ওয়ারিসী স্বত্ব)
১৯/১৭. অধ্যায়ঃ
শপথ বা চুক্তি সম্পর্কে
সুনানে আবু দাউদ
حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بِشْرٍ، وَابْنُ، نُمَيْرٍ وَأَبُو أُسَامَةَ عَنْ زَكَرِيَّا، عَنْ سَعْدِ بْنِ إِبْرَاهِيمَ، عَنْ أَبِيهِ، عَنْ جُبَيْرِ بْنِ مُطْعِمٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " لاَ حِلْفَ فِي الإِسْلاَمِ وَأَيُّمَا حِلْفٍ كَانَ فِي الْجَاهِلِيَّةِ لَمْ يَزِدْهُ الإِسْلاَمُ إِلاَّ شِدَّةً " .
বর্ণনাকারী জুবাইর ইবনু মুত্ব’ইম (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: ইসলামে (অন্যায় কাজে) চুক্তিবদ্ধ হওয়া জায়েয নয়। ইসলাম জাহিলি যুগের এ জাতীয় চুক্তির উপর কঠোরতা আরোপ করেছে।