পবিত্রতা অর্জন
১/১৬. অধ্যায়ঃ
গর্তে পেশাব করা নিষেধ
সুনানে আবু দাউদ
حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ عُمَرَ بْنِ مَيْسَرَةَ، حَدَّثَنَا مُعَاذُ بْنُ هِشَامٍ، حَدَّثَنِي أَبِي، عَنْ قَتَادَةَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ سَرْجِسَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم نَهَى أَنْ يُبَالَ فِي الْجُحْرِ . قَالَ قَالُوا لِقَتَادَةَ مَا يُكْرَهُ مِنَ الْبَوْلِ فِي الْجُحْرِ قَالَ كَانَ يُقَالُ إِنَّهَا مَسَاكِنُ الْجِنِّ .
বর্ণনাকারী আবদুল্লাহ ইবনু সারজিস (রাঃ)
নবী (ﷺ) গর্তে পেশাব করতে নিষেধ করেছেন। লোকজন কাতাদাকে জিজ্ঞেস করল, গর্তে পেশাব করা কেন অপছন্দনীয়? তিনি বললেন: বলা হয়, এতে জিনরা বসবাস করে।
দুর্বলঃ যঈফ আল-জামি’উস সাগীর ৬৩২৪, ৬০০৩, ইরওয়াউল গালীল ৫৫।[২৯] নাসায়ী (অধ্যায়ঃ পবিত্রতা, অনুঃ গর্তে পেশাব করা অপছন্দনীয়, হাঃ ৩৪), আহমাদ (৫/৮২), হাকিম (১/১৮৬), বায়হাক্বী (১/৯৯)। হাদীসটির সানাদ দুর্বল। ইরওয়াউল গালীল গ্রন্থে রয়েছেঃ সানাদে ক্বাতাদাহ একজন মুদাল্লিস, তিনি তাদলীসকারী হিসেবে প্রসিদ্ধ। হাদীসটি তিনি ‘আবদুল্লাহ ইবনু সারজিস হতে শুনেননি। স্বয়ং ইমাম হাকিম ‘আল-মারিফাতু ‘উলূমিল হাদীস’ গ্রন্থে বলেনঃ ক্বাতাদাহ হাদীসটি আনাস ব্যতীত অন্য কোন সহাবী হতে শুনেননি। অতএব সানাদটি মুনকাতি।হাদীস থেকে শিক্ষাঃ১। গর্তে পেশাব করা নিষেধ। গর্তে সাপ, বিচ্ছু, বিষাক্ত প্রাণী থাকলে তা পেশাবকারীর ক্ষতি করতে পারে। ২। গর্তে পেশাব করলে কোন দুর্বল প্রাণী ক্ষতিগ্রস্ত হতে পারে।৩। জ্বীনদের বসবাসের জায়গায় পেশাব করা নিষেধ।