ওসিয়াত প্রসঙ্গে

১৮/১৭. অধ্যায়ঃ

ঋণগ্রস্ত মৃতের দেনা পরিশোধে ওয়ারিসদের সময় দেয়া ও সদয় হওয়া

সুনানে আবু দাউদ

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْعَلاَءِ، أَنَّ شُعَيْبَ بْنَ إِسْحَاقَ، حَدَّثَهُمْ عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ وَهْبِ بْنِ كَيْسَانَ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، أَنَّهُ أَخْبَرَهُ أَنَّ أَبَاهُ تُوُفِّيَ وَتَرَكَ عَلَيْهِ ثَلاَثِينَ وَسْقًا لِرَجُلٍ مِنْ يَهُودَ فَاسْتَنْظَرَهُ جَابِرٌ فَأَبَى فَكَلَّمَ جَابِرٌ النَّبِيَّ صلى الله عليه وسلم أَنْ يَشْفَعَ لَهُ إِلَيْهِ فَجَاءَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَكَلَّمَ الْيَهُودِيَّ لِيَأْخُذَ ثَمَرَ نَخْلِهِ بِالَّذِي لَهُ عَلَيْهِ فَأَبَى عَلَيْهِ وَكَلَّمَهُ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم أَنْ يُنْظِرَهُ فَأَبَى ‏.‏ وَسَاقَ الْحَدِيثَ ‏.‏

বর্ণনাকারী ওয়াহ্‌ব ইবনু কাইসান (রহঃ)

তিনি জাবির ইবনু আবদুল্লাহ (রাঃ) হতে বর্ণনা করেন যে, জাবির তাকে জানান, তার পিতা এক ইহুদি’র নিকট ত্রিশ ‘ওয়াসক’ (খেজুরের পরিমাপ) খেজুর দেনা রেখে মৃত্যু বরণ করেন। জাবির (রাঃ) ইহুদি-র কাছে সময় চাইলে সে সময় দিতে অস্বীকার করে। জাবির (রাঃ) এ বিষয়ে রাসূলুল্লাহ (ﷺ)-এর সাথে আলাপ করে তার জন্য ইহুদি-র নিকট সুপারিশ করতে বলেন। রাসূলুল্লাহ (ﷺ) ইহুদি-র নিকট গিয়ে তাকে তার পাওনার পরিবর্তে জাবিরের গাছের খেজুর গ্রহণ করতে বললেন। ইহুদি তা গ্রহণে অস্বীকার করলো। রাসূলুল্লাহ (ﷺ) ইহুদি-কে ঋণ পরিশোধের জন্য সময় দিতে বললেন। সে তাও প্রত্যাখ্যান করলো। অতঃপর হাদিসের শেষ পর্যন্ত বর্ণিত হয়।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18