কুরবানির নিয়ম-কানুন
১৬/১৭. অধ্যায়ঃ
উত্তমরূপে যবেহ করা
সুনানে আবু দাউদ
حَدَّثَنَا هَنَّادُ بْنُ السَّرِيِّ، وَالْحَسَنُ بْنُ عِيسَى، مَوْلَى ابْنِ الْمُبَارَكِ عَنِ ابْنِ الْمُبَارَكِ، عَنْ مَعْمَرٍ، عَنْ عَمْرِو بْنِ عَبْدِ اللَّهِ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، - زَادَ ابْنُ عِيسَى - وَأَبِي هُرَيْرَةَ قَالاَ نَهَى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم عَنْ شَرِيطَةِ الشَّيْطَانِ . زَادَ ابْنُ عِيسَى فِي حَدِيثِهِ وَهِيَ الَّتِي تُذْبَحُ فَيُقْطَعُ الْجِلْدُ وَلاَ تُفْرَى الأَوْدَاجُ ثُمَّ تُتْرَكُ حَتَّى تَمُوتَ .
বর্ণনাকারী ইবনু ‘আব্বাস ও আবূ হুরাইরাহ (রাঃ) সূত্র
তারা বলেন, রাসূলুল্লাহ (ﷺ) শয়তানের নিয়মে যবেহ করতে নিষেধ করেছেন। ইবনু ঈসা বর্ণিত হাদিসে রয়েছেঃ ‘শারীতাতিশ শাইতান’ হলোঃ যবেহর সময় রগ না কেটে কেবল শরীরের চামড়া তুলে পশুকে রেখে দেওয়া, ফলে অধিক কষ্ট পেয়ে পশুটি মারা যায়। দুর্বল: যঈফ আল-জামি’ আস-সাগীর (৬০৬৮), ইরওয়া (২৫৩১)।