কুরবানির নিয়ম-কানুন

১৬/৫. অধ্যায়ঃ

কুরবানীর পশুর বয়স কত হওয়া চাই

সুনানে আবু দাউদ

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ صُدْرَانَ، حَدَّثَنَا عَبْدُ الأَعْلَى بْنُ عَبْدِ الأَعْلَى، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ، حَدَّثَنِي عُمَارَةُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ طُعْمَةَ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ، عَنْ زَيْدِ بْنِ خَالِدٍ الْجُهَنِيِّ، قَالَ قَسَمَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فِي أَصْحَابِهِ ضَحَايَا فَأَعْطَانِي عَتُودًا جَذَعًا - قَالَ - فَرَجَعْتُ بِهِ إِلَيْهِ فَقُلْتُ لَهُ إِنَّهُ جَذَعٌ ‏.‏ قَالَ ‏ "‏ ضَحِّ بِهِ ‏"‏ ‏.‏ فَضَحَّيْتُ بِهِ ‏.‏

বর্ণনাকারী যায়িদ ইবনু খালিদ আল-জুহানী (রাঃ)

একদা রাসূলুল্লাহ (ﷺ) তার সাহাবীদের মধ্যে কুরবানির পশু বণ্টন করেন। তিনি আমাকে অল্প বয়স্ক একটা জাযা’আহ দেন। যায়িদ (রাঃ) বলেন, আমি সেটি নিয়ে তাঁর নিকট গিয়ে বলি, এটা তো জাযা’আহ। তিনি বললেনঃ এটাই কুরবানি করো। সুতরাং আমি তাই কুরবানি করলাম।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18