জিহাদ
১৫/১৭৮. অধ্যায়ঃ
সফর থেকে প্রত্যাবর্তনের পর সালাত আদায় করা
সুনানে আবু দাউদ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مَنْصُورٍ الطُّوسِيُّ، حَدَّثَنَا يَعْقُوبُ، حَدَّثَنَا أَبِي، عَنِ ابْنِ إِسْحَاقَ، حَدَّثَنِي نَافِعٌ، عَنِ ابْنِ عُمَرَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم حِينَ أَقْبَلَ مِنْ حَجَّتِهِ دَخَلَ الْمَدِينَةَ فَأَنَاخَ عَلَى بَابِ مَسْجِدِهِ ثُمَّ دَخَلَهُ فَرَكَعَ فِيهِ رَكْعَتَيْنِ ثُمَّ انْصَرَفَ إِلَى بَيْتِهِ . قَالَ نَافِعٌ فَكَانَ ابْنُ عُمَرَ كَذَلِكَ يَصْنَعُ .
বর্ণনাকারী ইবনু ‘উমার (রাঃ)
নবী (ﷺ) হজ্জ শেষে প্রত্যাবর্তন করে মদিনায় প্রবেশ করলেন। উটনীকে মসজিদের দরজায় বসিয়ে তিনি তাঁর মসজিদে ঢুকে দুই রাকাত সালাত আদায় করলেন, অতঃপর নিজ বাড়িতে গেলেন। নাফি (রহঃ) বলেন, ইবনু উমর (রাঃ)-ও অনুরূপ করতেন।