পবিত্রতা অর্জন

১/১০৯. অধ্যায়ঃ

মুস্তাহাযা নারীর বর্ণনা এবং যে ব্যক্তি বলে, হায়িযের দিনগুলোতে সে সালাত ত্যাগ করবে, তার প্রসঙ্গে

সুনানে আবু দাউদ

حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، وَيَزِيدُ بْنُ خَالِدِ بْنِ يَزِيدَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ مَوْهَبٍ، قَالاَ حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ نَافِعٍ، عَنْ سُلَيْمَانَ بْنِ يَسَارٍ، أَنَّ رَجُلاً، أَخْبَرَهُ عَنْ أُمِّ سَلَمَةَ، أَنَّ امْرَأَةً، كَانَتْ تُهَرَاقُ الدَّمَ ‏.‏ فَذَكَرَ مَعْنَاهُ قَالَ ‏ "‏ فَإِذَا خَلَّفَتْ ذَلِكَ وَحَضَرَتِ الصَّلاَةُ فَلْتَغْتَسِلْ ‏"‏ ‏.‏ بِمَعْنَاهُ ‏.

বর্ণনাকারী উন্মু সালামাহ (রাঃ)

এক মহিলার অত্যধিক রক্তস্রাব হতো। অতঃপর বর্ণনাকারী পূর্বোক্ত হাদিসের অনুরূপ বর্ণনা করে বলেন, যখন হায়েযের সময়সীমা পার হয়ে যাবে এবং সালাতের সময় উপস্থিত হবে তখন সে যেন গোসল করে নেয়। পূর্বোক্ত হাদিসের সমার্থবোধক।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18