জিহাদ

১৫/১৩৮. অধ্যায়ঃ

শত্রু এলাকায় খাদ্য ঘাটতি হলেও তা লুটপাট করা নিষেধ

সুনানে আবু দাউদ

حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، قَالَ حَدَّثَنَا جَرِيرٌ، - يَعْنِي ابْنَ حَازِمٍ - عَنْ يَعْلَى بْنِ حَكِيمٍ، عَنْ أَبِي لُبَيْدٍ، قَالَ كُنَّا مَعَ عَبْدِ الرَّحْمَنِ بْنِ سَمُرَةَ بِكَابُلَ فَأَصَابَ النَّاسُ غَنِيمَةً فَانْتَهَبُوهَا فَقَامَ خَطِيبًا فَقَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَنْهَى عَنِ النُّهْبَى ‏.‏ فَرَدُّوا مَا أَخَذُوا فَقَسَمَهُ بَيْنَهُمْ ‏.‏

বর্ণনাকারী আবূ লাবীদ (রহঃ)

আমরা এক অভিযানে 'কাবুল' নামক জায়গায় আবদুর রহমান ইবনু সামুরা (রাঃ) সঙ্গী হই। গনীমাত সংগ্রহের সুযোগ এলে লোকেরা তা লুট করে নেয়। আবদুর রহমান (রাঃ) দাঁড়িয়ে বললেন, আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে “গনীমাত বণ্টনের পূর্বে তা থেকে কিছু নিতে নিষেধ করতে শুনেছি”। সুতরাং লোকেরা যা নিয়েছিল তা ফেরত দিলো। পরে তিনি সেগুলো তাদের মধ্যে বণ্টন করে দিলেন।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18