জিহাদ
১৫/৩৫. অধ্যায়ঃ
স্বৈরাচারী শাসকের নেতৃত্বে যুদ্ধ করা সম্পর্কে
সুনানে আবু দাউদ
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ صَالِحٍ، حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، حَدَّثَنِي مُعَاوِيَةُ بْنُ صَالِحٍ، عَنِ الْعَلاَءِ بْنِ الْحَارِثِ، عَنْ مَكْحُولٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم : " الْجِهَادُ وَاجِبٌ عَلَيْكُمْ مَعَ كُلِّ أَمِيرٍ بَرًّا كَانَ أَوْ فَاجِرًا، وَالصَّلاَةُ وَاجِبَةٌ عَلَيْكُمْ خَلْفَ كُلِّ مُسْلِمٍ بَرًّا كَانَ أَوْ فَاجِرًا وَإِنْ عَمِلَ الْكَبَائِرَ، وَالصَّلاَةُ وَاجِبَةٌ عَلَى كُلِّ مُسْلِمٍ بَرًّا كَانَ أَوْ فَاجِرًا وَإِنْ عَمِلَ الْكَبَائِرَ " .
বর্ণনাকারী আবূ হুরায়রাহ (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) বলেন, প্রত্যেক শাসকের নেতৃত্বে জিহাদ করা তোমাদের উপর ফরজ - চাই সে সৎ হোক বা অসৎ। প্রত্যেক মুসলিমের পিছনে সালাত আদায় করা তোমাদের ওপর ফরজ, চাই সে সৎ হোক বা অসৎ, এমনকি সে কবীরা গুনাহ করলেও। প্রত্যেক (মৃত) মুসলিমের জানাজা পড়া ফরজ, চাই সে নেককার হোক অথবা পাপী, এমনকি সে কবীরা গুনাহ করলেও।
দুর্বলঃ যঈফ আল-জামি’উস সাগীর (২৬৭৩), মিশকাত (১১২৫)।