জিহাদ
১৫/১৪. অধ্যায়ঃ
আল্লাহর পথে যিকরের সওয়াব বৃদ্ধি হওয়া সম্পর্কে
সুনানে আবু দাউদ
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ عَمْرِو بْنِ السَّرْحِ، حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، عَنْ يَحْيَى بْنِ أَيُّوبَ، وَسَعِيدِ بْنِ أَبِي أَيُّوبَ، عَنْ زَبَّانَ بْنِ فَائِدٍ، عَنْ سَهْلِ بْنِ مُعَاذٍ، عَنْ أَبِيهِ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " إِنَّ الصَّلاَةَ وَالصِّيَامَ وَالذِّكْرَ تُضَاعَفُ عَلَى النَّفَقَةِ فِي سَبِيلِ اللَّهِ بِسَبْعِمِائَةِ ضِعْفٍ " .
বর্ণনাকারী সাহল ইবনু মু’আয (রহঃ) হতে তার পিতা
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ সালাত, সাওম ও যিকর আল্লাহর পথে খরচের তুলনায় নেকির দিক দিয়ে সাত শত গুণ মর্যাদা রাখে।
দুর্বলঃ যঈফ আল-জামি’উস সাগীর (১৪৯৩)।