তালাক
১৩/৪১. অধ্যায়ঃ
ইদ্দত পালনকারিণী দিনের বেলায় বাইরে যেতে পারবে
সুনানে আবু দাউদ
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ حَنْبَلٍ، حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، عَنِ ابْنِ جُرَيْجٍ، قَالَ أَخْبَرَنِي أَبُو الزُّبَيْرِ، عَنْ جَابِرٍ، قَالَ طُلِّقَتْ خَالَتِي ثَلاَثًا فَخَرَجَتْ تَجُدُّ نَخْلاً لَهَا فَلَقِيَهَا رَجُلٌ فَنَهَاهَا فَأَتَتِ النَّبِيَّ صلى الله عليه وسلم فَذَكَرَتْ ذَلِكَ لَهُ فَقَالَ لَهَا " اخْرُجِي فَجُدِّي نَخْلَكِ لَعَلَّكِ أَنْ تَصَدَّقِي مِنْهُ أَوْ تَفْعَلِي خَيْرًا " .
বর্ণনাকারী জাবির (রাঃ)
আমার খালাকে তিন তালাক দেয়া হয়। এরপর তিনি তার খেজুর কাটতে বের হলে একজন ব্যক্তি তাকে নিষেধ করল। তিনি নবী (ﷺ)-এর নিকট এসে বিষয়টি তাঁকে জানালে তিনি বললেন: তুমি বাইরে যাও এবং তোমার খেজুর কাটো। হতে পারে তুমি তা থেকে সদকা করবে অথবা কল্যাণমূলক কাজ করবে।