তালাক

১৩/৩৫. অধ্যায়ঃ

সন্তান লালন-পালনে অধিক হকদার কে?

সুনানে আবু দাউদ

حَدَّثَنَا عَبَّادُ بْنُ مُوسَى، أَنَّ إِسْمَاعِيلَ بْنَ جَعْفَرٍ، حَدَّثَهُمْ عَنْ إِسْرَائِيلَ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ هَانِئٍ، وَهُبَيْرَةَ، عَنْ عَلِيٍّ، قَالَ لَمَّا خَرَجْنَا مِنْ مَكَّةَ تَبِعَتْنَا بِنْتُ حَمْزَةَ تُنَادِي يَا عَمِّ يَا عَمِّ ‏.‏ فَتَنَاوَلَهَا عَلِيٌّ فَأَخَذَ بِيَدِهَا وَقَالَ دُونَكِ بِنْتَ عَمِّكِ ‏.‏ فَحَمَلَتْهَا فَقَصَّ الْخَبَرَ قَالَ وَقَالَ جَعْفَرٌ ابْنَةُ عَمِّي وَخَالَتُهَا تَحْتِي ‏.‏ فَقَضَى بِهَا النَّبِيُّ صلى الله عليه وسلم لِخَالَتِهَا وَقَالَ ‏ "‏ الْخَالَةُ بِمَنْزِلَةِ الأُمِّ ‏"‏ ‏.‏

বর্ণনাকারী ‘আলী (রাঃ)

আমরা মক্কার থেকে রওয়ানা হলে হামজা (রাঃ)-এর কন্যা আমাদের পিছে পিছে ছুটে এলো এবং হে চাচা! হে চাচা! বলে ডাক দিলো। আলী (রাঃ) তার হাত ধরে তাকে তুলে নিলেন এবং ফাতিমা (রাঃ)-কে এসে বললেন, এই নাও তোমার চাচার মেয়ে। অতঃপর ফাতিমা (রাঃ) তাকে গ্রহণ করলেন। অতঃপর বর্ণনাকারী পূর্ণ হাদিসটি বর্ণনা করে বলেন, জাফর (রাঃ) বললেন, সে আমার চাচার মেয়ে, তার খালা আমার স্ত্রী। অতঃপর নবী (ﷺ) মেয়েটি খালাকে দিলেন এবং বললেনঃ খালা মায়ের সমতুল্য।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18