তালাক
১৩/৩২. অধ্যায়ঃ
সন্তান নিয়ে মতবিরোধ দেখা দিলে লটারি দ্বারা মীমাংসা করবে
সুনানে আবু দাউদ
حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ مُعَاذٍ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ سَلَمَةَ، سَمِعَ الشَّعْبِيَّ، عَنِ الْخَلِيلِ، أَوِ ابْنِ الْخَلِيلِ قَالَ أُتِيَ عَلِيُّ بْنُ أَبِي طَالِبٍ - رضى الله عنه - فِي امْرَأَةٍ وَلَدَتْ مِنْ ثَلاَثٍ نَحْوَهُ لَمْ يَذْكُرِ الْيَمَنَ وَلاَ النَّبِيَّ صلى الله عليه وسلم وَلاَ قَوْلَهُ طِيبَا بِالْوَلَدِ .
বর্ণনাকারী খলীল অথবা ইবনু খলীল (রহঃ)
একদা আলী ইবনু আবু তালিব (রাঃ)-এর নিকট এমন মহিলাকে আনা হলো, যে তিনজন পুরুষের সাথে জিনার ফলে সন্তান প্রসব করেছিল। সে একটি সন্তান প্রসব করেছে। অতঃপর পূর্বোক্ত হাদিসের অনুরূপ। তবে এ বর্ণনায় ইয়ামান, নবী (ﷺ)-এর কাছে ব্যক্ত করা এবং আলী (রাঃ)-এর নির্দেশ: তোমরা দুজন সন্তুষ্টচিত্তে সন্তানটির দাবি ছেড়ে দাও ইত্যাদি উল্লেখ নাই।
[২২৭১] নাসায়ী, ইবনু মাজাহ।