তালাক

১৩/২৭. অধ্যায়ঃ

লি'আন সম্পর্কে

সুনানে আবু দাউদ

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ صَالِحٍ، حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، قَالَ أَخْبَرَنِي يُونُسُ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ السَّاعِدِيِّ، قَالَ حَضَرْتُ لِعَانَهُمَا عِنْدَ النَّبِيِّ صلى الله عليه وسلم وَأَنَا ابْنُ خَمْسَ عَشْرَةَ سَنَةً ‏.‏ وَسَاقَ الْحَدِيثَ قَالَ فِيهِ ثُمَّ خَرَجَتْ حَامِلاً فَكَانَ الْوَلَدُ يُدْعَى إِلَى أُمِّهِ ‏.‏

বর্ণনাকারী সাহল ইবনু সা’দ আস-সাঈদী (রাঃ)

আমি তাদের দুজনের লিআন করার সময় রাসূলুল্লাহ (ﷺ)-এর কাছে উপস্থিত ছিলাম। তখন আমার বয়স ছিল পনের বছর। অতঃপর বর্ণনাকারী পূর্ণ হাদিস বর্ণনা করেন। বর্ণনাকারী বলেন, অতঃপর মহিলাটি গর্ভবতী হয় এবং সন্তানটিকে তার মায়ের সাথে সম্পৃক্ত করে ডাকা হতো।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18