তালাক
১৩/১৮. অধ্যায়ঃ
খোলার বর্ণনা
সুনানে আবু দাউদ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مَعْمَرٍ، حَدَّثَنَا أَبُو عَامِرٍ عَبْدُ الْمَلِكِ بْنُ عَمْرٍو، حَدَّثَنَا أَبُو عَمْرٍو السَّدُوسِيُّ الْمَدِينِيُّ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي بَكْرِ بْنِ مُحَمَّدِ بْنِ عَمْرِو بْنِ حَزْمٍ، عَنْ عَمْرَةَ، عَنْ عَائِشَةَ، أَنَّ حَبِيبَةَ بِنْتَ سَهْلٍ، كَانَتْ عِنْدَ ثَابِتِ بْنِ قَيْسِ بْنِ شَمَّاسٍ فَضَرَبَهَا فَكَسَرَ بَعْضَهَا فَأَتَتْ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم بَعْدَ الصُّبْحِ فَاشْتَكَتْهُ إِلَيْهِ فَدَعَا النَّبِيُّ صلى الله عليه وسلم ثَابِتًا فَقَالَ " خُذْ بَعْضَ مَالِهَا وَفَارِقْهَا " . فَقَالَ وَيَصْلُحُ ذَلِكَ يَا رَسُولَ اللَّهِ قَالَ " نَعَمْ " . قَالَ فَإِنِّي أَصْدَقْتُهَا حَدِيقَتَيْنِ وَهُمَا بِيَدِهَا فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم " خُذْهُمَا فَفَارِقْهَا " . فَفَعَلَ .
বর্ণনাকারী ‘আয়িশাহ (রাঃ)
হাবীবা বিনত সাহল (রাঃ) সাবিত ইবনু কায়িস ইবনু শাম্মাসের স্ত্রী ছিলেন। তিনি হাবীবাকে প্রহার করলে তার শরীরের কোন অঙ্গ ভেঙে যায়। তাই তিনি সুবহে সাদেকের পর নবী (ﷺ) এর নিকট এসে তাঁর স্বামীর বিরুদ্ধে অভিযোগ করলেন। অতঃপর নবী (ﷺ) সাবিতকে ডেকে এনে বললেনঃ তুমি তাকে যা কিছু দিয়েছ তার কিছু অংশ গ্রহণ করে তাকে তালাক দাও। তিনি বললেন, হে আল্লাহর রাসূল! তা ফেরত নেওয়া কি ঠিক হবে? তিনি বললেনঃ হ্যাঁ! সে বললো, আমি তাকে মোহরানা বাবদ দুটি বাগান দিয়েছি এবং সেগুলো তার দখলে আছে। নবী (ﷺ) বললেনঃ তুমি বাগান দুটি নিয়ে নাও এবং তাকে ত্যাগ করো। ফলে তিনি তাই করলেন।