পবিত্রতা অর্জন
১/৮৫. অধ্যায়ঃ
সহবাসে বীর্যপাত না হলে
সুনানে আবু দাউদ
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ صَالِحٍ، حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، أَخْبَرَنِي عَمْرٌو، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ أَبِي سَلَمَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " الْمَاءُ مِنَ الْمَاءِ " . وَكَانَ أَبُو سَلَمَةَ يَفْعَلُ ذَلِكَ .
বর্ণনাকারী আবু সাঈদ আল-খুদরী (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, পানির জন্যই পানি ব্যবহার করতে হবে। (অর্থাৎ বীর্যপাত হলেই গোসল করতে হবে)। আবু সালামা (রাঃ) এরূপই করতেন।
সহিহঃ মুসলিম।এ অনুচ্ছেদে হাদিসসমুহ থেকে শিক্ষাঃ১। সহবাস করলে (স্বামী স্ত্রীর লজ্জাস্থান একত্র হলে) গোসল করা ওয়াজিব, তাতে বীর্যপাত না হলেও।২। সহবাসে বীর্যপাত না হলে তাতে গোসল না করার সুযোগ ইসলামের প্রাথমিক যুগে ছিল। কিন্তু পরবর্তীতে তা রহিত করা হয়েছে। ৩। কোন একজনের লজ্জাস্থানের মাথা গুপ্তাঙ্গের অগ্রভাগে প্রবেশ করলেই গোসল ওয়াজিব।