বিবাহ
১২/৩৬. অধ্যায়ঃ
নব দম্পতির জন্য দোয়া করা
সুনানে আবু দাউদ
حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِسْمَاعِيلَ الطَّالْقَانِيُّ، حَدَّثَنَا عَبْدَةُ، حَدَّثَنَا سَعِيدٌ، عَنْ أَيُّوبَ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ لَمَّا تَزَوَّجَ عَلِيٌّ فَاطِمَةَ قَالَ لَهُ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " أَعْطِهَا شَيْئًا " . قَالَ مَا عِنْدِي شَىْءٌ . قَالَ " أَيْنَ دِرْعُكَ الْحُطَمِيَّةُ " .
বর্ণনাকারী ইবনু ‘আব্বাস (রাঃ)
যখন আলী (রাঃ), ফাতিমা (রাঃ)-কে বিয়ে করেন, তখন রাসূলুল্লাহ (ﷺ) তাকে বললেনঃ তাকে কিছু প্রদান করো। তিনি বললেন, আমার কাছে কিছুই নেই। তিনি (ﷺ) বললেনঃ তোমার হুতামিয়া বর্মটি কোথায়? (সেটাই দাও)।