বিবাহ

১২/২৯. অধ্যায়ঃ

মোহরের সর্বনিম্ন পরিমাণ

সুনানে আবু দাউদ

حَدَّثَنَا حَجَّاجُ بْنُ أَبِي يَعْقُوبَ الثَّقَفِيُّ، حَدَّثَنَا مُعَلَّى بْنُ مَنْصُورٍ، حَدَّثَنَا ابْنُ الْمُبَارَكِ، حَدَّثَنَا مَعْمَرٌ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عُرْوَةَ، عَنْ أُمِّ حَبِيبَةَ، أَنَّهَا كَانَتْ تَحْتَ عُبَيْدِ اللَّهِ بْنِ جَحْشٍ فَمَاتَ بِأَرْضِ الْحَبَشَةِ فَزَوَّجَهَا النَّجَاشِيُّ النَّبِيَّ صلى الله عليه وسلم وَأَمْهَرَهَا عنه أَرْبَعَةَ آلاَفٍ وَبَعَثَ بِهَا إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم مَعَ شُرَحْبِيلَ ابْنِ حَسَنَةَ ‏.‏ قَالَ أَبُو دَاوُدَ حَسَنَةُ هِيَ أُمُّهُ ‏.‏

বর্ণনাকারী উম্মুল মুমিনীন উম্মু হাবীবাহ (রাঃ)

তিনি উবাইদুল্লাহ ইবন জাহশের স্ত্রী ছিলেন। অতঃপর উবাইদুল্লাহ হাবশায় মারা গেলে হাবশার বাদশা নাজ্জাশী নবী (ﷺ)-এর সাথে তাঁর বিয়ে দেন এবং তাঁর পক্ষ হতে চার হাজার দিরহাম মোহর আদায় করেন। অতঃপর তিনি তাঁকে শুরাহবীল ইবন হাসানার মাধ্যমে রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট পাঠিয়ে দেন। ইমাম আবূ দাউদ (রহঃ) বলেন, হাসানা হলেন শুরাহবীলের মা।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18