বিবাহ
১২/২৯. অধ্যায়ঃ
মোহরের সর্বনিম্ন পরিমাণ
সুনানে আবু দাউদ
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ النُّفَيْلِيُّ، حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ الْهَادِ، عَنْ مُحَمَّدِ بْنِ إِبْرَاهِيمَ، عَنْ أَبِي سَلَمَةَ، قَالَ سَأَلْتُ عَائِشَةَ - رضى الله عنها - عَنْ صَدَاقِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَتْ ثِنْتَا عَشْرَةَ أُوقِيَّةً وَنَشٌّ . فَقُلْتُ وَمَا نَشٌّ قَالَتْ نِصْفُ أُوقِيَّةٍ .
বর্ণনাকারী আবূ সালামাহ (রহঃ)
আমি আয়িশা (রাঃ)-কে রাসূলুল্লাহ (ﷺ)-এর (স্ত্রীদের) মোহরানা সম্পর্কে জিজ্ঞেস করলে তিনি বলেন, বারো উকিয়া ও এক নাশ। আমি বললাম, নাশ কী? তিনি বললেন, এক উকিয়ার অর্ধেক।