হজ্জ

১১/৯৬. অধ্যায়ঃ

কাবা ঘরের মালপত্র প্রসঙ্গে

সুনানে আবু দাউদ

حَدَّثَنَا ابْنُ السَّرْحِ، وَسَعِيدُ بْنُ مَنْصُورٍ، وَمُسَدَّدٌ، قَالُوا حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ مَنْصُورٍ الْحَجَبِيِّ، حَدَّثَنِي خَالِي، عَنْ أُمِّي، صَفِيَّةَ بِنْتِ شَيْبَةَ قَالَتْ سَمِعْتُ الأَسْلَمِيَّةَ، تَقُولُ قُلْتُ لِعُثْمَانَ مَا قَالَ لَكَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم حِينَ دَعَاكَ قَالَ ‏ "‏ إِنِّي نَسِيتُ أَنْ آمُرَكَ أَنْ تُخَمِّرَ الْقَرْنَيْنِ فَإِنَّهُ لَيْسَ يَنْبَغِي أَنْ يَكُونَ فِي الْبَيْتِ شَىْءٌ يَشْغَلُ الْمُصَلِّيَ ‏"‏ ‏.‏ قَالَ ابْنُ السَّرْحِ خَالِي مُسَافِعُ بْنُ شَيْبَةَ ‏.‏

বর্ণনাকারী মানসূর আল হাজাবী (রহঃ)

আমার মামা আমার আম্মা সূত্রে বর্ণনা করেছেন। তিনি (আম্মা) বলেছেন, আমি আসলামিয়া এক মহিলাকে বলতে শুনেছি, আমি উসমান ইবনু তালহা আল-হাজাবি (রাঃ)-কে জিজ্ঞেস করি, রাসূলুল্লাহ (ﷺ) আপনাকে ডেকে নিয়ে কি বলেছিলেন? তিনি বললেন, আমি আপনাকে জানাতে ভুলে গেছি যে, (ইসমাঈলের যবেহকৃত দুম্বার) শিং দুইটি ঢেকে রাখুন (যা বাইতুল্লাহর দেয়ালে টাঙানো ছিল)। কারণ, বাইতুল্লাহয় এমন জিনিস থাকা সমীচীন নয় যা মুসল্লীদের মনোযোগ নষ্ট করে দেয়। ইবনুস সারহ বলেছেন, তার মামার নাম হলো মুসাফি ইবনু শাইবা।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18