হজ্জ

১১/৮৯. অধ্যায়ঃ

মাক্কায় সালাতের সুতরাহ

সুনানে আবু দাউদ

حَدَّثَنَا الْقَعْنَبِيُّ، عَنْ مَالِكٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عِيسَى بْنِ طَلْحَةَ بْنِ عُبَيْدِ اللَّهِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرِو بْنِ الْعَاصِ، أَنَّهُ قَالَ وَقَفَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فِي حَجَّةِ الْوَدَاعِ بِمِنًى يَسْأَلُونَهُ فَجَاءَهُ رَجُلٌ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ إِنِّي لَمْ أَشْعُرْ فَحَلَقْتُ قَبْلَ أَنْ أَذْبَحَ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏"‏ اذْبَحْ وَلاَ حَرَجَ ‏"‏ ‏.‏ وَجَاءَ رَجُلٌ آخَرُ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ لَمْ أَشْعُرْ فَنَحَرْتُ قَبْلَ أَنْ أَرْمِيَ ‏.‏ قَالَ ‏"‏ ارْمِ وَلاَ حَرَجَ ‏"‏ ‏.‏ قَالَ فَمَا سُئِلَ يَوْمَئِذٍ عَنْ شَىْءٍ قُدِّمَ أَوْ أُخِّرَ إِلاَّ قَالَ ‏"‏ اصْنَعْ وَلاَ حَرَجَ ‏"‏ ‏.‏

বর্ণনাকারী ‘আবদুল্লাহ ইবনু ‘আমর ইবুল ‘আস (রাঃ)

বিদায় হজ্জের সময় রাসূলুল্লাহ (ﷺ) মিনায় অবস্থান করলেন। সেখানে লোকেরা তাঁকে প্রশ্ন করতে থাকলো। এক ব্যক্তি এসে বললো, “ইয়া রাসূলুল্লাহ (ﷺ)! আমার জানা ছিলো না, তাই আমি কুরবানি করার পূর্বেই মাথা কামিয়েছি।” তিনি বললেনঃ “এখন যবেহ করো, কোনো ক্ষতি নেই।” আরেক ব্যক্তি এসে বললো, “ইয়া রাসূলুল্লাহ (ﷺ)! আমি জানতাম না, তাই কংকর নিক্ষেপের পূর্বেই কুরবানি করেছি।” তিনি বললেনঃ “এখন কংকর মেরে আসো, এতে কোনো অসুবিধা নেই।” বর্ণনাকারী বলেন, সে দিন তাঁকে আগে-পিছে করা যে কাজ সম্পর্কেই জিজ্ঞেস করা হয়, তিনি জবাবে বলেছেনঃ ‘এখন করে নাও, কোনো দোষ নেই।’

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18