হজ্জ

১১/৮৭. অধ্যায়ঃ

মুহাসসাব উপত্যকায় অবতরণ সম্পর্কে

সুনানে আবু দাউদ

حَدَّثَنَا وَهْبُ بْنُ بَقِيَّةَ، عَنْ خَالِدٍ، عَنْ أَفْلَحَ، عَنِ الْقَاسِمِ، عَنْ عَائِشَةَ، - رضى الله عنها - قَالَتْ أَحْرَمْتُ مِنَ التَّنْعِيمِ بِعُمْرَةٍ فَدَخَلْتُ فَقَضَيْتُ عُمْرَتِي وَانْتَظَرَنِي رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم بِالأَبْطَحِ حَتَّى فَرَغْتُ وَأَمَرَ النَّاسَ بِالرَّحِيلِ ‏.‏ قَالَتْ وَأَتَى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم الْبَيْتَ فَطَافَ بِهِ ثُمَّ خَرَجَ ‏.‏

বর্ণনাকারী ‘আয়িশাহ (রাঃ)

আমি আত-তানঈম হতে উমরার জন্য ইহরাম বাঁধলাম। এরপর মক্কায় প্রবেশ করে উমরা সম্পন্ন করলাম। এ সময় রাসূলুল্লাহ (ﷺ) আল-আবতাহ নামক স্থানে আমার অপেক্ষায় থাকলেন। পরে তিনি লোকদেরকে (মদিনা) যাওয়ার নির্দেশ দিলেন। অতঃপর রাসূলুল্লাহ (ﷺ) মক্কায় এসে বায়তুল্লাহ (বিদায়ী) তাওয়াফ করে রওনা হলেন।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18