হজ্জ
১১/৭৯. অধ্যায়ঃ
মাথার চুল কামানো এবং ছোট করা সম্পর্কে
সুনানে আবু দাউদ
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ حَنْبَلٍ، حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، عَنِ ابْنِ جُرَيْجٍ، أَخْبَرَنِي أَبُو الزُّبَيْرِ، سَمِعْتُ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ، يَقُولُ رَأَيْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَرْمِي عَلَى رَاحِلَتِهِ يَوْمَ النَّحْرِ يَقُولُ " لِتَأْخُذُوا مَنَاسِكَكُمْ فَإِنِّي لاَ أَدْرِي لَعَلِّي لاَ أَحُجُّ بَعْدَ حَجَّتِي هَذِهِ " .
বর্ণনাকারী জাবির ইবনু ‘আবদুল্লাহ (রাঃ)
আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে কুরবানির দিন তাঁর বাহনে সওয়ার অবস্থায় পাথর মারতে দেখেছি। এ সময় তিনি বলছিলেন: তোমরা হজ্জের নিয়ম-পদ্ধতি শিখে নাও। তিনি আরো বলেন: আমি অবহিত নই আমার এই হজ্জের পর আবার হজ্জ করার সুযোগ পাবো কি না।