হজ্জ

১১/৭৮. অধ্যায়ঃ

জামরাতে কংকর মারা

সুনানে আবু দাউদ

حَدَّثَنَا النُّفَيْلِيُّ، حَدَّثَنَا زُهَيْرٌ، حَدَّثَنَا أَبُو إِسْحَاقَ، حَدَّثَنِي حَارِثَةُ بْنُ وَهْبٍ الْخُزَاعِيُّ، - وَكَانَتْ أُمُّهُ تَحْتَ عُمَرَ فَوَلَدَتْ لَهُ عُبَيْدَ اللَّهِ بْنَ عُمَرَ - قَالَ صَلَّيْتُ خَلْفَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم بِمِنًى وَالنَّاسُ أَكْثَرُ مَا كَانُوا فَصَلَّى بِنَا رَكْعَتَيْنِ فِي حَجَّةِ الْوَدَاعِ ‏.‏ قَالَ أَبُو دَاوُدَ حَارِثَةُ مِنْ خُزَاعَةَ وَدَارُهُمْ بِمَكَّةَ ‏.‏

বর্ণনাকারী হারিসাহ ইবনু ওয়াহব আল-খুযাঈ (রহঃ)

তার মা ছিলেন উমর (রাঃ) এর স্ত্রী। তার গর্ভে উবাইদুল্লাহ ইবনু উমর (রাঃ)-এর জন্ম হয়। আমি রাসূলুল্লাহ (ﷺ) এর সাথে মিনায় সালাত আদায় করেছি। সে বছর লোকজনের সংখ্যা অন্যান্য বছরের তুলনায় অধিক ছিল। সুতরাং বিদায় হজ্জের দিন তিনি আমাদেরকে কসর সালাত পড়িয়েছেন।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18