পবিত্রতা অর্জন

১/৭৬. অধ্যায়ঃ

আগুনে পাকানো জিনিস খেলে ওজু করার ব্যাপারে কঠোরতা

সুনানে আবু দাউদ

حَدَّثَنَا مُسْلِمُ بْنُ إِبْرَاهِيمَ، حَدَّثَنَا أَبَانُ، عَنْ يَحْيَى، - يَعْنِي ابْنَ أَبِي كَثِيرٍ - عَنْ أَبِي سَلَمَةَ، أَنَّ أَبَا سُفْيَانَ بْنَ سَعِيدِ بْنِ الْمُغِيرَةِ، حَدَّثَهُ أَنَّهُ، دَخَلَ عَلَى أُمِّ حَبِيبَةَ فَسَقَتْهُ قَدَحًا مِنْ سَوِيقٍ فَدَعَا بِمَاءٍ فَتَمَضْمَضَ فَقَالَتْ يَا ابْنَ أُخْتِي أَلاَ تَوَضَّأُ إِنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ ‏ "‏ تَوَضَّئُوا مِمَّا غَيَّرَتِ النَّارُ ‏"‏ ‏.‏ أَوْ قَالَ مِمَّا مَسَّتِ النَّارُ ‏.‏ قَالَ أَبُو دَاوُدَ فِي حَدِيثِ الزُّهْرِيِّ يَا ابْنَ أَخِي ‏.

বর্ণনাকারী আবূ সালামাহ (রহঃ)

আবু সুফিয়ান ইবনু সাঈদ ইবনু মুগীরা তাঁর কাছে বর্ণনা করেন যে, একদা তিনি উম্মু হাবিবা (রাঃ) এর ঘরে গেলে তিনি তাকে এক পেয়ালা ছাতু পান করান। ফলে আবু সুফিয়ান পানি চেয়ে কুলি করেন। উম্মু হাবিবা (রাঃ) বলেন, “হে আমার বোনের ছেলে! তুমি তো ওজু করলে না? অথচ নবী (ﷺ) বলেছেনঃ আগুনে রান্না বা স্পর্শ করা খাদ্য খাওয়ার পর তোমরা ওজু করো।” ইমাম আবু দাউদ (রহঃ) বলেন, যুহরীর হাদীসে ‘হে আমার ভাইয়ের ছেলে’— কথাটি রয়েছে।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18