হজ্জ

১১/৪৪. অধ্যায়ঃ

যদি পথিমধ্যে বাধাপ্রাপ্ত হয়

সুনানে আবু দাউদ

حَدَّثَنَا ابْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا عَبْدُ الْوَهَّابِ، ح وَحَدَّثَنَا نَصْرُ بْنُ عَلِيٍّ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ، - وَهَذَا لَفْظُ ابْنِ الْمُثَنَّى - عَنْ دَاوُدَ، عَنْ عَامِرٍ، عَنْ كَعْبِ بْنِ عُجْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم مَرَّ بِهِ زَمَنَ الْحُدَيْبِيَةِ فَذَكَرَ الْقِصَّةَ فَقَالَ ‏"‏ أَمَعَكَ دَمٌ ‏"‏ ‏.‏ قَالَ لاَ ‏.‏ قَالَ ‏"‏ فَصُمْ ثَلاَثَةَ أَيَّامٍ أَوْ تَصَدَّقْ بِثَلاَثَةِ آصُعٍ مِنْ تَمْرٍ عَلَى سِتَّةِ مَسَاكِينَ بَيْنَ كُلِّ مِسْكِينَيْنِ صَاعٌ ‏"‏ ‏.‏

বর্ণনাকারী কা‘ব ইবনু ‘উজরাহ (রাঃ)

রাসূলুল্লাহ (ﷺ) হুদায়বিয়ার সময় তাঁর পাশ দিয়ে অতিক্রম করলেন। অতঃপর বর্ণনাকারী পূর্ণ ঘটনা বর্ণনা করেন। তিনি (ﷺ) জিজ্ঞেস করলেন: “তোমার সাথে কুরবানির পশু আছে কি?” তিনি বললেন, “না।” তিনি বললেন: “তাহলে তিন দিন সাওম পালন করো অথবা তিন সা খেজুর ছয়জন মিসকীনকে বিতরণ করো, যেন প্রত্যেক দুইজন মিসকীন এক সা করে পায়।”

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18