পবিত্রতা অর্জন
১/৭১. অধ্যায়ঃ
পুরুষাঙ্গ স্পর্শ করলে ওজু নষ্ট না হওয়া প্রসঙ্গে
সুনানে আবু দাউদ
حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا مُلاَزِمُ بْنُ عَمْرٍو الْحَنَفِيُّ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ بَدْرٍ، عَنْ قَيْسِ بْنِ طَلْقٍ، عَنْ أَبِيهِ، قَالَ قَدِمْنَا عَلَى نَبِيِّ اللَّهِ صلى الله عليه وسلم فَجَاءَ رَجُلٌ كَأَنَّهُ بَدَوِيٌّ فَقَالَ يَا نَبِيَّ اللَّهِ مَا تَرَى فِي مَسِّ الرَّجُلِ ذَكَرَهُ بَعْدَ مَا يَتَوَضَّأُ فَقَالَ " هَلْ هُوَ إِلاَّ مُضْغَةٌ مِنْهُ " . أَوْ قَالَ - " بَضْعَةٌ مِنْهُ " . قَالَ أَبُو دَاوُدَ رَوَاهُ هِشَامُ بْنُ حَسَّانَ وَسُفْيَانُ الثَّوْرِيُّ وَشُعْبَةُ وَابْنُ عُيَيْنَةَ وَجَرِيرٌ الرَّازِيُّ عَنْ مُحَمَّدِ بْنِ جَابِرٍ عَنْ قَيْسِ بْنِ طَلْقٍ .
বর্ণনাকারী ক্বায়িস ইবনু ত্বালক্ব থেকে তাঁর পিতার সূত্রে
আমরা নবী (ﷺ) এর নিকট উপস্থিত হলাম। তখন সম্ভবত এক বেদুইন ব্যক্তি এসে জিজ্ঞাসা করল, হে আল্লাহর রাসূল! কোন ব্যক্তি ওজু করার পর নিজ পুরুষাঙ্গ স্পর্শ করলে তাঁর ব্যাপারে আপনার অভিমত কী? তিনি বললেন, ওটা তো তাঁর শরীরের গোশতের একটি টুকরা মাত্র। ইমাম আবু দাউদ (রহঃ) বলেন, হাদিসটি কায়িস ইবন তালক হতে মুহাম্মাদ ইবন জাবির সূত্রে হিশাম ইবন হাসান, সুফিয়ান সাওরি, শু’বা, ইবন উয়াইনাহ এবং জারীর আর-রাযী প্রমুখ বর্ণনা করেছেন।
সহীহ।