হজ্জ
১১/২২. অধ্যায়ঃ
হজ্জের মধ্যে শর্ত যোগ করা প্রসঙ্গে
সুনানে আবু দাউদ
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ حَنْبَلٍ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَكْرٍ، حَدَّثَنَا ابْنُ جُرَيْجٍ، عَنْ مُحَمَّدِ بْنِ الْمُنْكَدِرِ، عَنْ أَنَسٍ، قَالَ صَلَّى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم الظُّهْرَ بِالْمَدِينَةِ أَرْبَعًا وَصَلَّى الْعَصْرَ بِذِي الْحُلَيْفَةِ رَكْعَتَيْنِ ثُمَّ بَاتَ بِذِي الْحُلَيْفَةِ حَتَّى أَصْبَحَ فَلَمَّا رَكِبَ رَاحِلَتَهُ وَاسْتَوَتْ بِهِ أَهَلَّ .
বর্ণনাকারী আনাস (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) মদিনায় যুহরের চার রাকাত সালাত আদায় করেন এবং যুল-হুলাইফায় পৌঁছে আসরের সালাত আদায় করেন দুই রাকাত। তিনি সেখানেই রাত যাপন করেন এবং সকালে সাওয়ারিতে চড়ে সফর শুরু করার সময় ‘তালবিয়া’ পাঠ করেন।