পবিত্রতা অর্জন

১/৬৫. অধ্যায়ঃ

ওজুর পর যে দোয়া পড়তে হয়

সুনানে আবু দাউদ

حَدَّثَنَا الْحُسَيْنُ بْنُ عِيسَى، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يَزِيدَ الْمُقْرِئُ، عَنْ حَيْوَةَ، - وَهُوَ ابْنُ شُرَيْحٍ - عَنْ أَبِي عَقِيلٍ، عَنِ ابْنِ عَمِّهِ، عَنْ عُقْبَةَ بْنِ عَامِرٍ الْجُهَنِيِّ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم نَحْوَهُ وَلَمْ يَذْكُرْ أَمْرَ الرِّعَايَةِ قَالَ عِنْدَ قَوْلِهِ ‏ "‏ فَأَحْسَنَ الْوُضُوءَ ‏"‏ ‏.‏ ثُمَّ رَفَعَ بَصَرَهُ إِلَى السَّمَاءِ ‏.‏ فَقَالَ وَسَاقَ الْحَدِيثَ بِمَعْنَى حَدِيثِ مُعَاوِيَةَ ‏.

বর্ণনাকারী উক্ববাহ ইবনু ‘আমির আল-জুহানী (রাঃ)

উকবা ইবন আমির আল-জুহানী (রাঃ) নবী (ﷺ)-এর সূত্রে পূর্বোক্ত হাদীসের অনুরূপ বর্ণনা করেছেন। কিন্তু তিনি তাতে ‘উটশালায়’ কথাটি উল্লেখ করেননি। তিনি তাঁর বর্ণনায় ‘উত্তমরূপে ওজু করার পর ‘আকাশের দিকে তাকিয়ে’ (দোয়া পড়ার কথা) বলেছেন। তারপর বাকি অংশ মুয়াবিয়া বর্ণিত হাদীসের অনুরূপ।

[১৬৯] দারিমী (অধ্যায়ঃ পবিত্রতা, হাঃ ৭১৬), আহমাদ (৪/১৫০) আবূ ‘আক্বীল সূত্রে, নাসায়ী ‘আমামুল ইয়াত্তমি ওয়াল লায়লাহ’ (হাঃ ৮৪) তিনি বলেন, আমাদেরকে সংবাদ দিয়েছেন, সুওয়ায়িদ ইবনু নাসর ইবনু সুওয়ায়িদ। এর সানাদে একজন অজ্ঞাত লোক আছে।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18