যাকাত
৯/২০. অধ্যায়ঃ
সদাকাতুল ফিতর কত পরিমাণ দিতে হবে?
সুনানে আবু দাউদ
حَدَّثَنَا مُسَدَّدٌ، وَسُلَيْمَانُ بْنُ دَاوُدَ الْعَتَكِيُّ، قَالاَ حَدَّثَنَا حَمَّادٌ، عَنْ أَيُّوبَ، عَنْ نَافِعٍ، قَالَ قَالَ عَبْدُ اللَّهِ فَعَدَلَ النَّاسُ بَعْدُ نِصْفَ صَاعٍ مِنْ بُرٍّ . قَالَ وَكَانَ عَبْدُ اللَّهِ يُعْطِي التَّمْرَ فَأَعْوَزَ أَهْلَ الْمَدِينَةِ التَّمْرُ عَامًا فَأَعْطَى الشَّعِيرَ .
বর্ণনাকারী নাফি’ (রহঃ)
আবদুল্লাহ (রাঃ) বলেন, পরবর্তীতে লোকেরা (উমরের নির্ধারিত) অর্ধ সা’ গম দিতে থাকলো। নাফি (রহঃ) বলেন, আবদুল্লাহ (রাঃ) নিজে খেজুর (ফিতরাহ) দিতেন। অতঃপর একবার মদিনাতে খেজুরের আকাল হওয়ায় তিনি যব দিয়ে (ফিতরাহ) দেন।
সহীহঃ বুখারী সংক্ষেপ।