পবিত্রতা অর্জন
১/৫৯. অধ্যায়ঃ
মোজার উপর মাসেহ করা
সুনানে আবু দাউদ
حَدَّثَنَا مُسَدَّدٌ، وَأَحْمَدُ بْنُ أَبِي شُعَيْبٍ الْحَرَّانِيُّ، قَالاَ حَدَّثَنَا وَكِيعٌ، حَدَّثَنَا دَلْهَمُ بْنُ صَالِحٍ، عَنْ حُجَيْرِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنِ ابْنِ بُرَيْدَةَ، عَنْ أَبِيهِ، أَنَّ النَّجَاشِيَّ، أَهْدَى إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم خُفَّيْنِ أَسْوَدَيْنِ سَاذَجَيْنِ فَلَبِسَهُمَا ثُمَّ تَوَضَّأَ وَمَسَحَ عَلَيْهِمَا . قَالَ مُسَدَّدٌ عَنْ دَلْهَمِ بْنِ صَالِحٍ . قَالَ أَبُو دَاوُدَ هَذَا مِمَّا تَفَرَّدَ بِهِ أَهْلُ الْبَصْرَةِ .
বর্ণনাকারী ইবনু বুরাইদাহ (রহঃ) হতে তাঁর পিতার সূত্রে
একদা (আবিসিনিয়ার বাদশাহ) নাজ্জাশী রাসূলুল্লাহ (ﷺ)-কে একজোড়া কালো মোজা উপহার পাঠান। তিনি মোজা পরিধান করেন এবং ওজুর সময় সেগুলোর উপর মাসাহ করেন। মুসাদ্দাদ (রহঃ) এটি দালহাম ইবন সালিহ (রহঃ) সূত্রে বর্ণনা করেছেন। ইমাম আবূ দাউদ (রহঃ) বলেন, এ হাদিসটি কেবলমাত্র বসরার বর্ণনাকারীগণই বর্ণনা করেছেন।
হাসান।