পবিত্রতা অর্জন

১/৫৭. অধ্যায়ঃ

পাগড়ির উপর মাসেহ করা

সুনানে আবু দাউদ

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ صَالِحٍ، حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، حَدَّثَنِي مُعَاوِيَةُ بْنُ صَالِحٍ، عَنْ عَبْدِ الْعَزِيزِ بْنِ مُسْلِمٍ، عَنِ أَبِي مَعْقِلٍ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ رَأَيْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَتَوَضَّأُ وَعَلَيْهِ عِمَامَةٌ قِطْرِيَّةٌ فَأَدْخَلَ يَدَهُ مِنْ تَحْتِ الْعِمَامَةِ فَمَسَحَ مُقَدَّمَ رَأْسِهِ وَلَمْ يَنْقُضِ الْعِمَامَةَ ‏.‏

বর্ণনাকারী আনাস ইবনু মালিক (রাঃ)

আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে ওজু করতে দেখেছি। তখন তাঁর মাথায় কিতরী পাগড়ি ছিল। তিনি পাগড়ির বাঁধন না ভেঙে তাঁর হাত পাগড়ির নিচে ঢুকিয়ে মাথার সম্মুখ ভাগ মাসাহ করলেন।

[১৪৬] ইবনু মাজাহ (অধ্যায়ঃ পবিত্রতা, অনুঃ পাগড়ির উপর মাসাহ্‌ করা, হাঃ ৫৬৪)। এর দোষ হচ্ছে সানাদের ‘আবদুল ‘আযিয ইবনু মুসলিম। তার সম্পর্কে হাফিয ‘আত-ত্বাকরীব’ গ্রন্থে বলেন, মাক্ববূল। আর আনাস সূত্রে বর্ণনাকারী আবূ মা’ক্বাল অজ্ঞাত। যা ইবনু হাজার ‘আত-ত্বাকরীব’ গ্রন্থে বলেছেন।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18