পবিত্রতা অর্জন

১/৫১. অধ্যায়ঃ

ওজুর অঙ্গগুলো তিনবার করে ধোয়া

সুনানে আবু দাউদ

حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنْ مُوسَى بْنِ أَبِي عَائِشَةَ، عَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، أَنَّ رَجُلاً، أَتَى النَّبِيَّ صلى الله عليه وسلم فَقَالَ يَا رَسُولَ اللَّهِ كَيْفَ الطُّهُورُ فَدَعَا بِمَاءٍ فِي إِنَاءٍ فَغَسَلَ كَفَّيْهِ ثَلاَثًا ثُمَّ غَسَلَ وَجْهَهُ ثَلاَثًا ثُمَّ غَسَلَ ذِرَاعَيْهِ ثَلاَثًا ثُمَّ مَسَحَ بِرَأْسِهِ فَأَدْخَلَ إِصْبَعَيْهِ السَّبَّاحَتَيْنِ فِي أُذُنَيْهِ وَمَسَحَ بِإِبْهَامَيْهِ عَلَى ظَاهِرِ أُذُنَيْهِ وَبِالسَّبَّاحَتَيْنِ بَاطِنَ أُذُنَيْهِ ثُمَّ غَسَلَ رِجْلَيْهِ ثَلاَثًا ثَلاَثًا ثُمَّ قَالَ ‏"‏ هَكَذَا الْوُضُوءُ فَمَنْ زَادَ عَلَى هَذَا أَوْ نَقَصَ فَقَدْ أَسَاءَ وَظَلَمَ ‏"‏ ‏.‏ أَوْ ‏"‏ ظَلَمَ وَأَسَاءَ ‏"‏ ‏.‏

বর্ণনাকারী ‘আমর ইবনু শু’আইব (রহঃ) সূত্রে পর্যায়ক্রমে তার পিতা ও তার দাদার সূত্র

এক ব্যক্তি নবী (ﷺ)-এর নিকট এসে জিজ্ঞেস করল, হে আল্লাহর রাসূল! পবিত্রতা অর্জন (ওজু) কিভাবে করতে হয়? তিনি এক পাত্র পানি আনলেন। তারপর উভয় হাত তিনবার ধুলেন। এরপর তিনবার মুখমণ্ডল ধুলেন। এরপর তিনবার উভয় হাত কনুই পর্যন্ত ধুলেন। এরপর মাথা মাসাহ করলেন এবং উভয় শাহাদাত আঙুল কানে প্রবেশ করালেন। বৃদ্ধাঙ্গুলি দিয়ে কানের বহিরাংশ মাসাহ করলেন আর শাহাদাত আঙুল দিয়ে কানের ভেতরের অংশ মাসাহ করলেন। সবশেষে উভয় পা তিনবার করে ধুলেন। অতঃপর বললেন: এভাবেই উযু করতে হয়। যে ব্যক্তি এর চেয়ে বেশি বা কম করবে সে তো মন্দ ও যুলুম করল। (বর্ণনাকারীর সন্দেহ) অথবা (তিনি বলেছেন) সে তো যুলুম ও মন্দ কাজ করল। (অর্থাৎ মন্দ ও যুলুম শব্দদ্বয় হয়ত আগে পরে করেছেন)।

হাসান সহীহঃ তবে তার (أو نقص) কথাটি বাদে। কেননা তা শায। মিশকাত ৪১৭ সমার্থক।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18