নফল সালাত
৫/১২. অধ্যায়ঃ
সালাতুদ-দুহা (চাশতের সালাত)
সুনানে আবু দাউদ
حَدَّثَنَا حَفْصُ بْنُ عُمَرَ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَمْرِو بْنِ مُرَّةَ، عَنِ ابْنِ أَبِي لَيْلَى، قَالَ مَا أَخْبَرَنَا أَحَدٌ، أَنَّهُ رَأَى النَّبِيَّ صلى الله عليه وسلم صَلَّى الضُّحَى غَيْرَ أُمِّ هَانِئٍ فَإِنَّهَا ذَكَرَتْ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم يَوْمَ فَتْحِ مَكَّةَ اغْتَسَلَ فِي بَيْتِهَا وَصَلَّى ثَمَانِيَ رَكَعَاتٍ فَلَمْ يَرَهُ أَحَدٌ صَلاَّهُنَّ بَعْدُ .
বর্ণনাকারী ইবনু আবূ লায়লাহ (রহঃ)
উম্মু হানী (রাঃ) ছাড়া অন্য কেউ আমাদের অবহিত করেননি যে, তিনি রাসূলুল্লাহ (ﷺ)-কে চাশতের সালাত আদায় করতে দেখেছেন। অবশ্য তিনি বর্ণনা করেছেন, মক্কা বিজয়ের দিন রাসূলুল্লাহ (ﷺ) তার ঘরে গোসল করে আট রাকাত সালাত আদায় করেছেন। এরপর কেউই তাঁকে উক্ত সালাত আদায় করতে দেখেনি।
সহীহ: বুখারী ও মুসলিম।