নফল সালাত

৫/১১. অধ্যায়ঃ

মাগরিবের পূর্বে নফল সালাত

সুনানে আবু দাউদ

حَدَّثَنَا ابْنُ بَشَّارٍ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ أَبِي شُعَيْبٍ، عَنْ طَاوُسٍ، قَالَ سُئِلَ ابْنُ عُمَرَ عَنِ الرَّكْعَتَيْنِ، قَبْلَ الْمَغْرِبِ فَقَالَ مَا رَأَيْتُ أَحَدًا عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم يُصَلِّيهِمَا ‏.‏ وَرَخَّصَ فِي الرَّكْعَتَيْنِ بَعْدَ الْعَصْرِ ‏.‏ قَالَ أَبُو دَاوُدَ سَمِعْتُ يَحْيَى بْنَ مَعِينٍ يَقُولُ هُوَ شُعَيْبٌ يَعْنِي وَهِمَ شُعْبَةُ فِي اسْمِهِ ‏.‏

বর্ণনাকারী তাঊস (রহঃ)

ইবনু উমর (রাঃ)-কে মাগরিবের পূর্বে দুই রাকাত সালাত সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) এর যুগে আমি কাউকে এ সালাত আদায় করতে দেখিনি। তবে আসরের পরে দুই রাকাত সালাত আদায়ের অনুমতি আছে। আবু দাউদ বলেন, আমি ইয়াহিয়া ইবনু মাঈন (রহঃ)-কে বলতে শুনেছি, তিনি হলেন শু‘আইব। অর্থাৎ শু‘বা তার নামে ভুল করেছেন।

[১২৮৭] আবূ দাউদ (রহঃ) এটি এককভাবে বর্ণনা করেছেন। এর সানাদ দুর্বল।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18