সফরকালীন সালাত
৪/২০. অধ্যায়ঃ
(শত্রুকে হত্যার জন্য) অনুসন্ধানকারীর সালাত
সুনানে আবু দাউদ
حَدَّثَنَا أَبُو مَعْمَرٍ عَبْدُ اللَّهِ بْنُ عَمْرٍو، حَدَّثَنَا عَبْدُ الْوَارِثِ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ، عَنْ مُحَمَّدِ بْنِ جَعْفَرٍ، عَنِ ابْنِ عَبْدِ اللَّهِ بْنِ أُنَيْسٍ، عَنْ أَبِيهِ، قَالَ بَعَثَنِي رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم إِلَى خَالِدِ بْنِ سُفْيَانَ الْهُذَلِيِّ - وَكَانَ نَحْوَ عُرَنَةَ وَعَرَفَاتٍ - فَقَالَ " اذْهَبْ فَاقْتُلْهُ " . قَالَ فَرَأَيْتُهُ وَحَضَرَتْ صَلاَةُ الْعَصْرِ فَقُلْتُ إِنِّي لأَخَافُ أَنْ يَكُونَ بَيْنِي وَبَيْنَهُ مَا إِنْ أُؤَخِّرُ الصَّلاَةَ فَانْطَلَقْتُ أَمْشِي وَأَنَا أُصَلِّي أُومِئُ إِيمَاءً نَحْوَهُ فَلَمَّا دَنَوْتُ مِنْهُ قَالَ لِي مَنْ أَنْتَ قُلْتُ رَجُلٌ مِنَ الْعَرَبِ بَلَغَنِي أَنَّكَ تَجْمَعُ لِهَذَا الرَّجُلِ فَجِئْتُكَ فِي ذَاكَ . قَالَ إِنِّي لَفِي ذَاكَ فَمَشَيْتُ مَعَهُ سَاعَةً حَتَّى إِذَا أَمْكَنَنِي عَلَوْتُهُ بِسَيْفِي حَتَّى بَرَدَ .
বর্ণনাকারী ‘আবদুল্লাহ ইবনু উনাইস (রাঃ) হতে তাঁর পিতার সূত্রে
রাসূলুল্লাহ (ﷺ) আমাকে খালিদ ইবন সুফিয়ান আল-হুযালীকে হত্যা করার জন্য 'উরানাহ' এবং 'আরাফাত'-এর নিকটে পাঠালেন।বর্ণনাকারী বলেন, আমি তার সন্ধান পেলাম আসর সালাতের ওয়াক্তে। আমি আশঙ্কা করলাম আমার এবং তার মধ্যে যদি এখনই সংঘর্ষ বেঁধে যায় এবং তা দীর্ঘস্থায়ী হয় তাহলে আমার সালাত বিলম্ব হবে।কাজেই আমি হাঁটতে থাকলাম এবং তার দিকে মুখ করে ইশারায় সালাত আদায় করতে থাকলাম। আমি তার নিকটবর্তী হলে, সে আমাকে জিজ্ঞেস করল, তুমি কে? আমি বললাম, আরবের এক ব্যক্তি। আমার কাছে সংবাদ পৌঁছেছে যে, তুমি মুহাম্মাদ (ﷺ)-এর বিরুদ্ধে সৈন্য সমাবেশ করছো? সুতরাং আমি এজন্যই তোমার কাছে এসেছি। সে বলল, আমি এরূপই করছি।বর্ণনাকারী বলেন, অতঃপর আমি তার সঙ্গে হাঁটতে থাকলাম এবং সুযোগ বুঝে আমার তরবারি দিয়ে তার ওপর আঘাত হানলাম। অবশেষে সে ঠান্ডা হয়ে গেল (অর্থাৎ মৃত্যুবরণ করল)।
[১২৫২] আহমাদ (৩/৪৯৬), ইবনু হিব্বান (হাঃ ৭১১৬), ইবনু খুযাইমাহ(হাঃ ২/৯৮২), বায়হাক্বী ‘সুনানুল কুবরা’ (৩/২৫৬), ইবনু হিশাম ‘সিরাতুন নাবুবিয়্যাহ’ (৪/২৪৩) সকলে মুহাম্মাদ ইবনু ইসহাক্ব হতে..। এর সানাদ দূর্বল। সানাদে ইবনু ‘আবদুল্লাহ ইবনু উনাইস অজ্ঞাত (মাজহুল)