সফরকালীন সালাত

৪/১৭. অধ্যায়ঃ

যিনি বলেন, ইমাম প্রত্যেক দলের সাথে এক রাকাত করে সালাত আদায় করে সালাম ফিরাবেন। অতঃপর তার পিছনের দলটি দাঁড়িয়ে (ইমামের সাথে) এক রাকাত সালাত আদায় করবে। এরপর পরবর্তী দল তাদের স্থানে এসে দাঁড়িয়ে (ইমামের সাথে) এক রাকাত আদায় করবে।

সুনানে আবু দাউদ

حَدَّثَنَا تَمِيمُ بْنُ الْمُنْتَصِرِ، أَخْبَرَنَا إِسْحَاقُ، - يَعْنِي ابْنَ يُوسُفَ - عَنْ شَرِيكٍ، عَنْ خُصَيْفٍ، بِإِسْنَادِهِ وَمَعْنَاهُ ‏.‏ قَالَ فَكَبَّرَ نَبِيُّ اللَّهِ صلى الله عليه وسلم وَكَبَّرَ الصَّفَّانِ جَمِيعًا ‏.‏ قَالَ أَبُو دَاوُدَ رَوَاهُ الثَّوْرِيُّ بِهَذَا الْمَعْنَى عَنْ خُصَيْفٍ وَصَلَّى عَبْدُ الرَّحْمَنِ بْنُ سَمُرَةَ هَكَذَا إِلاَّ أَنَّ الطَّائِفَةَ الَّتِي صَلَّى بِهِمْ رَكْعَةً ثُمَّ سَلَّمَ مَضَوْا إِلَى مَقَامِ أَصْحَابِهِمْ وَجَاءَ هَؤُلاَءِ فَصَلَّوْا لأَنْفُسِهِمْ رَكْعَةً ثُمَّ رَجَعُوا إِلَى مَقَامِ أُولَئِكَ فَصَلَّوْا لأَنْفُسِهِمْ رَكْعَةً ‏.‏ قَالَ أَبُو دَاوُدَ حَدَّثَنَا بِذَلِكَ مُسْلِمُ بْنُ إِبْرَاهِيمَ حَدَّثَنَا عَبْدُ الصَّمَدِ بْنُ حَبِيبٍ قَالَ أَخْبَرَنِي أَبِي أَنَّهُمْ غَزَوْا مَعَ عَبْدِ الرَّحْمَنِ بْنِ سَمُرَةَ كَابُلَ فَصَلَّى بِنَا صَلاَةَ الْخَوْفِ ‏.‏

বর্ণনাকারী খুসাইফ (রাঃ)

খুসাইফ (রাঃ) হতে এ সানাদে উপরোক্ত হাদীসের অনুরূপ বর্ণিত হয়েছে। অতঃপর নবী (ﷺ) সালাতের জন্য তাকবীর বললে উভয় দলই তাকবীর বললো। ইমাম আবূ দাউদ (রহঃ) বলেন, হাদীসের এরূপ ভাবার্থ ইমাম সাওরী ও খুসাইফ হতে বর্ণনা করেছেন এবং আবদুর রহমান ইবনু সামুরা (রাঃ) এভাবে সালাত আদায় করেছেন।তবে উক্ত হাদীসে রয়েছে, তিনি যে দলটির সাথে এক রাকাত আদায় করে সালাম ফিরালে তারা তাদের দ্বিতীয় কাতারের সাথীদের স্থানে চলে যান এবং তারা এসে নিজেরাই নিজ নিজ এক রাকাত সালাত আদায় করেন। অতঃপর তারা আবার এদের স্থানে প্রত্যাবর্তন করে নিজস্বভাবে বাকী এক রাকাত আদায় করেন।ইমাম আবূ দাউদ (রহঃ) বলেন, মুসলিম ইবনু ইবরাহীম হতে, তিনি আবদুস সামাদ ইবনু হাবীব হতে বর্ণনা করেন যে, আমার পিতা আমাকে অবহিত করেন যে, তারা আবদুর রহমান ইবনু সামুরা (রাঃ) এর সাথে 'কাবুল' (পারস্য) অভিযানে ছিলেন। তখন তিনি আমাদেরকে নিয়ে সালাতুল খাওফ আদায় করেছেন।

দূর্বল।

হাদিস নং
১২৪৫
অধ্যায়
যিনি বলেন, ইমাম প্রত্যেক দলের সাথে এক রাকাত করে সালাত আদায় করে সালাম ফিরাবেন। অতঃপর তার পিছনের দলটি দাঁড়িয়ে (ইমামের সাথে) এক রাকাত সালাত আদায় করবে। এরপর পরবর্তী দল তাদের স্থানে এসে দাঁড়িয়ে (ইমামের সাথে) এক রাকাত আদায় করবে।
সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18