সফরকালীন সালাত

৪/১৪. অধ্যায়ঃ

যিনি বলেন, যখন ইমাম এক রাকাত আদায় করে দাঁড়িয়ে থাকবেন, তখন লোকজন নিজেদের অবশিষ্ট এক রাকাত পূরণ করে সালাম ফিরিয়ে শত্রুর মোকাবিলায় দাঁড়াবে। এতে সালাম হবে পৃথক পৃথক।

সুনানে আবু দাউদ

حَدَّثَنَا الْقَعْنَبِيُّ، عَنْ مَالِكٍ، عَنْ يَزِيدَ بْنِ رُومَانَ، عَنْ صَالِحِ بْنِ خَوَّاتٍ، عَمَّنْ صَلَّى مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم يَوْمَ ذَاتِ الرِّقَاعِ صَلاَةَ الْخَوْفِ أَنَّ طَائِفَةً صَفَّتْ مَعَهُ وَطَائِفَةً وِجَاهَ الْعَدُوِّ فَصَلَّى بِالَّتِي مَعَهُ رَكْعَةً ثُمَّ ثَبَتَ قَائِمًا وَأَتَمُّوا لأَنْفُسِهِمْ ثُمَّ انْصَرَفُوا وَصَفُّوا وِجَاهَ الْعَدُوِّ وَجَاءَتِ الطَّائِفَةُ الأُخْرَى فَصَلَّى بِهِمُ الرَّكْعَةَ الَّتِي بَقِيَتْ مِنْ صَلاَتِهِ ثُمَّ ثَبَتَ جَالِسًا وَأَتَمُّوا لأَنْفُسِهِمْ ثُمَّ سَلَّمَ بِهِمْ ‏.‏ قَالَ مَالِكٌ وَحَدِيثُ يَزِيدَ بْنِ رُومَانَ أَحَبُّ مَا سَمِعْتُ إِلَىَّ ‏.‏

বর্ণনাকারী সলিহ ইবনু খাওয়াত (রঃ)

তিনি ঐ ব্যক্তি হতে বর্ণনা করেন, যিনি 'যাতুর-রিকা'র অভিযানে রাসূলুল্লাহ (ﷺ)-এর সাথে সালাতুল খাওফ আদায় করেছেন। (তাদের সালাত আদায়ের পদ্ধতি এরূপ ছিল যে), একদল তাঁর সাথে কাতারবদ্ধ হলো এবং একদল শত্রুর মোকাবিলায় দাঁড়িয়ে রইল। (প্রথমে) তিনি তাঁর নিকটবর্তী সাথীদেরকে নিয়ে এক রাকাত সালাত আদায় করে স্থিরভাবে দাঁড়িয়ে রইলেন। আর লোকেরা বাকী (এক রাকাত সালাত) নিজেরা আদায় করে দুশমনের মোকাবিলায় চলে গেলেন।অতঃপর (সালাতের জন্য) দ্বিতীয়দলটি তাঁর পিছনে এসে দাঁড়ালে তিনি তাদেরকে নিয়ে তাঁর অবশিষ্ট এক রাকাত আদায় করে বসে রইলেন। তখন তারা তাদের দ্বিতীয় রাকাত নিজেরাই আদায় করে নিলেন। অতঃপর তিনি তাদেরকে নিয়ে সালাম ফিরালেন।ইমাম মালিক (রহঃ) বলেন, "সালাতুল খাওফ" আদায় সম্পর্কে যে কয়টি পদ্ধতির কথা বর্ণিত আছে এবং আমি শুনেছি, তার মধ্যে ইয়াজিদ ইবন রুমান-এর এ হাদিসটি আমার নিকট অধিক পছন্দনীয়।

সহীহঃ বুখারী ও মুসলিম।

হাদিস নং
১২৩৮
অধ্যায়
যিনি বলেন, যখন ইমাম এক রাকাত আদায় করে দাঁড়িয়ে থাকবেন, তখন লোকজন নিজেদের অবশিষ্ট এক রাকাত পূরণ করে সালাম ফিরিয়ে শত্রুর মোকাবিলায় দাঁড়াবে। এতে সালাম হবে পৃথক পৃথক।
সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18