পবিত্রতা অর্জন
১/৫০. অধ্যায়ঃ
নবী (ﷺ)-এর ওজুর বিবরণ
সুনানে আবু দাউদ
حَدَّثَنَا مَحْمُودُ بْنُ خَالِدٍ، وَهِشَامُ بْنُ خَالِدٍ، - الْمَعْنَى - قَالاَ حَدَّثَنَا الْوَلِيدُ، بِهَذَا الإِسْنَادِ قَالَ وَمَسَحَ بِأُذُنَيْهِ ظَاهِرِهِمَا وَبَاطِنِهِمَا . زَادَ هِشَامٌ وَأَدْخَلَ أَصَابِعَهُ فِي صِمَاخِ أُذُنَيْهِ .
বর্ণনাকারী মাহমূদ ইবনু খালিদ ও হিশাম ইবনু খালিদ (রহঃ) সূত্র
সমার্থবোধক হাদিস বর্ণিত আছে। একই সানাদে ওয়ালিদও বর্ণনা করেছেন। তিনি উভয় কানের বাহির ও ভিতরের অংশ মাসাহ করেছেন। হিশাম তার বর্ণনায় আরো বলেছেন, তিনি দুই কানের ছিদ্রে স্বীয় আঙুল ঢুকিয়েছেন।