সফরকালীন সালাত
৪/৮. অধ্যায়ঃ
বাহনের উপর নফল ও বিতর সালাত আদায়
সুনানে আবু দাউদ
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ صَالِحٍ، حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، أَخْبَرَنِي يُونُسُ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ سَالِمٍ، عَنْ أَبِيهِ، قَالَ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يُسَبِّحُ عَلَى الرَّاحِلَةِ أَىَّ وَجْهٍ تَوَجَّهَ وَيُوتِرُ عَلَيْهَا غَيْرَ أَنَّهُ لاَ يُصَلِّي الْمَكْتُوبَةَ عَلَيْهَا .
বর্ণনাকারী সালিম (রহঃ) হতে তার পিতার সূত্রে
রাসূলুল্লাহ (ﷺ) জন্তুযানে আরোহিত অবস্থায় যেকোন দিকে মুখ করে নফল সালাত আদায় করতেন। তিনি বাহনের উপর বিতর সালাতও আদায় করতেন, অবশ্য ফরজ সালাত আদায় করতেন না।
সহীহঃ মুসলিম। বুখারী তা’লীক্বভাবে।