সফরকালীন সালাত
৪/৭. অধ্যায়ঃ
সফরে নফল সালাত আদায়
সুনানে আবু দাউদ
حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ صَفْوَانَ بْنِ سُلَيْمٍ، عَنْ أَبِي بُسْرَةَ الْغِفَارِيِّ، عَنِ الْبَرَاءِ بْنِ عَازِبٍ الأَنْصَارِيِّ، قَالَ صَحِبْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم ثَمَانِيَةَ عَشَرَ سَفَرًا فَمَا رَأَيْتُهُ تَرَكَ رَكْعَتَيْنِ إِذَا زَاغَتِ الشَّمْسُ قَبْلَ الظُّهْرِ .
বর্ণনাকারী আল-বারাআ ইবনু ‘আযিব আল-আনসারী (রাঃ)
আমি আঠারোটি সফরে রাসূলুল্লাহ (ﷺ)-এর সফরসঙ্গী ছিলাম। আমি কখনো তাঁকে সূর্য হেলে যাবার পর যুহরের পূর্বে দুই রাকাত সালাত বর্জন করতে দেখিনি।
[১২২৫] এর সানাদ দুর্বল। তিরমিযী (অধ্যায়ঃ সলাত, অনুঃ সফরে নাফ্ল সলাত, হাঃ ৫৫০, ইমাম তিরমিযী বলেন, বারা বর্ণিত হাদীসটি গরীব, এতে বুসরাহ আল-গিফারী রয়েছে। হাফিয ‘আত-তাক্বরীব’ গ্রন্থে বলেনঃ তিনি মাক্ববূল।