পবিত্রতা অর্জন
১/৫. অধ্যায়ঃ
এ সম্পর্কে অনুমতি প্রসঙ্গে
সুনানে আবু দাউদ
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، عَنْ مَالِكٍ، عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ، عَنْ مُحَمَّدِ بْنِ يَحْيَى بْنِ حَبَّانَ، عَنْ عَمِّهِ، وَاسِعِ بْنِ حَبَّانَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ، قَالَ لَقَدِ ارْتَقَيْتُ عَلَى ظَهْرِ الْبَيْتِ فَرَأَيْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم عَلَى لَبِنَتَيْنِ مُسْتَقْبِلَ بَيْتِ الْمَقْدِسِ لِحَاجَتِهِ
বর্ণনাকারী ‘আবদুল্লাহ ইবনু ‘উমার (রাঃ)
আমি ঘরের ছাদে উঠে রাসূলুল্লাহ (ﷺ)-কে দুটি ইটের উপর বসে বাইতুল মাকদিসের দিকে মুখ করে পেশাব-পায়খানা করতে দেখেছি।
সহীহঃ বুখারী ও মুসলিম।হাদীস থেকে শিক্ষাঃ প্রাচীর ঘেরা স্থানে ক্বিবলাহকে পেছনে রেখে পেশাব-পায়খানা করা জায়িয।