সালাতুল ইস্তিসকা (বৃষ্টি প্রার্থনার সালাত)
৩/৫. অধ্যায়ঃ
যিনি বলেন, সূর্যগ্রহণের সালাতে রুকু হবে চারটি
সুনানে আবু দাউদ
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ الْفُرَاتِ بْنِ خَالِدٍ أَبُو مَسْعُودٍ الرَّازِيُّ، أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي جَعْفَرٍ الرَّازِيُّ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي جَعْفَرٍ الرَّازِيِّ، قَالَ أَبُو دَاوُدَ وَحُدِّثْتُ عَنْ عُمَرَ بْنِ شَقِيقٍ، حَدَّثَنَا أَبُو جَعْفَرٍ الرَّازِيُّ، - وَهَذَا لَفْظُهُ وَهُوَ أَتَمُّ - عَنِ الرَّبِيعِ بْنِ أَنَسٍ، عَنْ أَبِي الْعَالِيَةِ، عَنْ أُبَىِّ بْنِ كَعْبٍ، قَالَ انْكَسَفَتِ الشَّمْسُ عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم وَإِنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم صَلَّى بِهِمْ فَقَرَأَ بِسُورَةٍ مِنَ الطُّوَلِ وَرَكَعَ خَمْسَ رَكَعَاتٍ وَسَجَدَ سَجْدَتَيْنِ ثُمَّ قَامَ الثَّانِيَةَ فَقَرَأَ سُورَةً مِنَ الطُّوَلِ وَرَكَعَ خَمْسَ رَكَعَاتٍ وَسَجَدَ سَجْدَتَيْنِ ثُمَّ جَلَسَ كَمَا هُوَ مُسْتَقْبِلَ الْقِبْلَةِ يَدْعُو حَتَّى انْجَلَى كُسُوفُهَا .
বর্ণনাকারী উবাই ইবনু কা’ব (রাঃ)
একদা রাসূলুল্লাহ (ﷺ)-এর যুগে সূর্যগ্রহণ হলে তিনি সাহাবীদেরকে নিয়ে সালাত আদায় করেন। তিনি সালাতে দীর্ঘ সূরা তিলাওয়াত করেন। তিনি প্রথম রাকাতে পাঁচটি রুকু ও দুটি সিজদা করেন। অতঃপর দ্বিতীয় রাকাতে দাঁড়িয়ে দীর্ঘ সূরা তিলাওয়াত করেন। তাতেও পাঁচটি রুকু ও দুটি সিজদা করেন। অতঃপর কিবলামুখী হয়ে বসে দোয়া করতে থাকেন। এমতাবস্থায় সূর্য গ্রাসমুক্ত হয়ে যায়।
[১১৮২] আবু দাউদ এটি এককভাবে বর্ণনা করেছেন। আহমাদ(৫/১৩৪), তাবরীযী একে মিশকাত (হাদীসঃ ১৪২৯) গ্রন্থে বর্ণনা করেছেন। এর সানাদ দুর্বল। সানাদে আবু জাফা'র রাযী দুর্বল স্মরণশক্তি মন্দ।