সালাতুল ইস্তিসকা (বৃষ্টি প্রার্থনার সালাত)
৩/৩. অধ্যায়ঃ
ইসতিসকার সালাতে দুই হাত উত্তোলন সম্পর্কে
সুনানে আবু দাউদ
حَدَّثَنَا مُسْلِمُ بْنُ إِبْرَاهِيمَ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَبْدِ رَبِّهِ بْنِ سَعِيدٍ، عَنْ مُحَمَّدِ بْنِ إِبْرَاهِيمَ، أَخْبَرَنِي مَنْ، رَأَى النَّبِيَّ صلى الله عليه وسلم يَدْعُو عِنْدَ أَحْجَارِ الزَّيْتِ بَاسِطًا كَفَّيْهِ .
বর্ণনাকারী মুহাম্মাদ ইবনু ইবরাহীম (রহঃ)
এ হাদীস আমাকে এমন এক ব্যক্তি অবহিত করেছেন, যিনি নবী (ﷺ)-কে আহজারুয যায়িত নামক স্থানের সন্নিকটে দুই হাত প্রসারিত করে দোয়া করতে দেখেছেন।