যিক্র ও দুআ
৬/১. অধ্যায়ঃ
বেশী বেশী কুরআন তেলাওয়াত করা
১০০ সুসাব্যস্ত হাদিস
বর্ণনাকারী আবূ উমামা বাহেলী (রাঃ)
তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) কে বলতে শুনেছি, তিনি বলেছেন, “তোমরা কুরআন পড়ো, কারণ তা কিয়ামতের দিন তার পাঠকের জন্য সুপারিশকারী হয়ে আগমন করবে।” (মুসলিম ৮০৪)